দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের লিজ নেওয়া জমিতে রাতের আঁধারে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে এবং অভিযুক্ত মাহবুবুর রহমান বোরহানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে শহরের ডিসির ব্রিজ সংলগ্ন বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের নামে লিজ নেওয়া XII-VP-02/86-87 নম্বরের জমিটি দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের দখলে রয়েছে। শিক্ষার্থীদের খেলাধুলা ও বিভিন্ন শিক্ষা কার্যক্রমেও জমিটি ব্যবহার করা হয়।
তাদের অভিযোগ, স্থানীয় বাসিন্দা মাহবুবুর রহমান বোরহান বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই রাতের বেলায় ওই জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করছেন। এতে শিক্ষার্থীদের খেলাধুলা ব্যাহত হওয়ার পাশাপাশি বিদ্যালয়ের লিজ নেওয়া জমি দখল হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের স্বার্থে জমিটি রক্ষায় দ্রুত তদন্ত করে অবৈধ নির্মাণকাজ বন্ধ করতে হবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধনে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুন নাহার, সহকারী শিক্ষক তাসলিমা খানম, নাছিমা খানম, সিরাজুল ইসলাম, শফিকুল ইসলাম, জিল্লুর রহমান, ছিরাতুন নাহার, শাহিদা বেগম, মাহবুবুর রহমান, সুশান্ত বাড়ৈ, সালাউদ্দিন আহমদ, আওলাদ হোসেনসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
যে আই